1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
পাটুরিয়া-দৌলতদিয়ায় ঘরে ফেরা মানুষের চাপ - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১
  • ২৩৬ বার পঠিত

লকডাউনকে উপেক্ষা ঈদে ঘরে ফেরা মানুষের চাপ বাড়তে শুরু করেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। সোমবার (০৩ মে) সকালে এমন দৃশ্য দেখা যায় ঘাট এলাকায়। 

ঘাট কর্তৃপক্ষ জানায়, ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে লকডাউনের মধ্যে যানবাহন যাত্রীর চাপ বৃদ্ধি পেয়েছে। ঘাট এলাকায় স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে সকাল ৭টার পর থেকে কে-টাইপ ও ইউটিলিটি ৪টি ছোট ফেরি চলাচল করছে। ভিড় এড়াতে অনেকে ঈদে ঢাকা ছাড়ছেন বলে জানান যাত্রীরা।

আলতাব নামের একজন যাত্রী জানান, এখন ভিড় একটু কম তবে ভাড়া বেশি আসতেও বেগ পেতে হচ্ছে না। নেই কোনো চেকপোস্ট তাই আগেভাগেই যাচ্ছি পরিবারের সঙ্গে ঈদ করতে।

সেলিম নামের একজন জানান, দেশে কই ভাই লকডাউন চলে সব চলে, বাস চলে না। তাই আমরা ফ্যামিলিসহ বাড়িতে যাচ্ছি। বাস ছাড়লে ভিড় বেশি হবে। তবে ভাড়া বেশি দিয়েই যাচ্ছি।

পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে রোববার (০২ মে) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ৪ হাজার যানবাহন পারাপার হয়েছে। 

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com