1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
প্রধানমন্ত্রী সবসময় জনগণের কথা চিন্তা করেন : পরিবেশমন্ত্রী - Nadibandar.com
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১
  • ২০৫ বার পঠিত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের মানুষ যাতে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, মানুষ যাতে অসহায় না হয়ে পড়ে এবং মানুষের যেন খাদ্যের অভাব না হয় এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় চিন্তা করেন।

তিনি বলেন, করোনার কারণে বিশ্বে অর্থনৈতিক স্থবিরতা নেমে আসলেও সরকার কোভিড নিয়ন্ত্রণে অনেকাংশে সফল হয়েছে। সরকারের এ উদ্যোগের ফলে দেশে করোনা আক্রান্তের হার নেমে এসেছে।

সোমবার (৩ মে) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত এবং পবিত্র ইদুল ফিতর উপলক্ষে অসহায় পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, কৃষকগণ যাতে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পায়, বঞ্চিত না হয় বা প্রতারিত না হয় সে দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের মহামারিকালে সবাইকে মাস্ক পরিধান, নিয়মিত হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব মেনে চলাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান প্রমুখ।

উল্লেখ্য, অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য এবং পবিত্র ইদুল ফিতর উপলক্ষে অসহায় পরিবারের জন্য বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য জনপ্রতি ৫০০ টাকা ও ৪৫০ টাকা হারে ১৬ হাজার ৭০৮টি পরিবারকে মোট ৭৭ লাখ ৮৩ হাজার ৬০০ টাকা বিতরণ করা হয়।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com