1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শিবচরে দুর্ঘটনা : তদন্ত করে দোষীদের খুঁজে বের করার দাবি - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১
  • ২০৯ বার পঠিত

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে যাত্রীবোঝাই স্পিডবোটের সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (৩ মে) এক শোকবার্তায় তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় জাপা চেয়ারম্যান বলেন, মর্মান্তিক এমন দুর্ঘটনা মেনে নেয়া যায় না। নৌ-দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এছাড়াও নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানান গোলাম মোহাম্মদ কাদের।

এদিকে শিবচরে এই নৌ-দুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com