1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
আফগানিস্তান থেকে গুলি, পাকিস্তানে চার সেনা নিহত - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ১৯০ বার পঠিত

আফগানিস্তান সীমান্তের ভেতর থেকে একদল বন্দুকধারীর ছোড়া গুলিতে পাকিস্তানের চার সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের নিকটবর্তী কোয়েটা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশের ঝব শহরের কাছে এ হামলার ঘটনা ঘটেছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের একদল সেনা আফগানিস্তান সীমান্তে বেড়া বসানোর কাজ পর্যবেক্ষণ করছিলেন। এসময় সীমান্তের ওপার থেকে আচমকা গুলি ছোড়ে বন্দুকধারীরা। জবাবে পাকিস্তানি সেনারাও পাল্টা গুলি চালান।

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানি সামরিক বাহিনীও এ বিষয়ে বিস্তারিত জানায়নি।

সন্ত্রাসীদের অবাধ চলাচল, অবৈধ পাচার ও অনুপ্রবেশ রোধের লক্ষ্যে ২০১৭ সালে আফগান সীমান্তে বেড়া নির্মাণের কাজ শুরু করে পাকিস্তান। তাদের দাবি, ইতোমধ্যে আফগানিস্তানের সঙ্গে ২ হাজার ৬১১ কিলোমিটার সীমান্তের ৮৫ শতাংশতেই বেড়া নির্মাণের কাজ শেষ হয়েছে।

তবে আফগানিস্তান কখনোই এই সীমান্তকে স্বীকৃতি দেয়নি। দুই পক্ষ বহুবার একে অপরের প্রতি সীমান্ত দিয়ে সন্ত্রাসীদের অবাধ যাতায়াতে সহযোগিতা করার অভিযোগ তুলেছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com