1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
টঙ্গীতে পোশাককর্মীদের ঈদ ছুটি নিয়ে উত্তেজনা, ছররা গুলিতে আহত ৯ - Nadibandar.com
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ২০৮ বার পঠিত

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় পুলিশের ছররা গুলিতে ৯ পোশাক শ্রমিক আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (১০ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিক মিজানুর রহমান বলেন, ‘আমাদের এক পোশাক শ্রমিক অফিসকক্ষে গিয়ে মালিক পক্ষের সঙ্গে ঈদের ছুটির বিষয়ে কথা বলেন। তিনি আমাদের পক্ষ থেকে ১০ দিনের ছুটি চান। মালিকপক্ষ থেকে সাতদিনের ছুটি মঞ্জুর করা হয়। এ নিয়ে কথাকাটাকাটি হয়। এরপর তিনি বের হলে পুলিশ এসে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্তাক্ত হয়।’

তিনি জানান, পরে শ্রমিকরা জড়ো হয়ে তাকে আঘাতের কারণ জানতে চান। এসময় কোনো কিছু বুঝে ওঠার আগে পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে অনেকেই গুলিবিদ্ধ হন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাদের শরীরের বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন রয়েছে।

jagonews24

আহতরা হলেন- শ্রমিক মিজানুর রহমান (২৪), হাসান (২৬), রুবেল (২২), জাহিদ হোসেন (২৫), রনি (২৪), মামুন (২৬), সোহেল (২২), রুবেল হোসেন (২৪), ইমরান হোসেন (২৪)। তারা সবাই ঢামেকে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, টঙ্গী মিলগেট এলাকায় গুলিবিদ্ধ ৯ শ্রমিক ঢাকা মেডিকেলের ইমারজেন্সিতে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবগত করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com