1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
মেঘনায় ডেঞ্জার জোনে যাত্রী পারাপার, ১২ মাঝি আটক - Nadibandar.com
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৮২ বার পঠিত
ভোলা- লক্ষ্মীপুর নৌরুটে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ট্রলারে করে যাত্রী পারাপারের দায়ে ১২ মাঝিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় জব্দ করা হয়েছে যাত্রী পরিবহন করা ১৫টি ট্রলার। সোমবার (১০ মে) দিনভর অভিযান চালিয়ে কোস্টগার্ড তাদের আটক করেছে।

আটককৃতরা হলেন, বেলাল, সোহেল, নাজমুল, মিনহাজুল, মনির, সামসুল হক, আ. রহিম, মো. রুবেল, আলামিন, সুমন বাহার ও মান্নান। এদের বাড়ি লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট, মতিরহাট ও ভোলার ইলিশা ইউনিয়নে।

ভোলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, ডেঞ্জার জোন ও লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় যাত্রী পারাপার করছিল ট্রলার মালিকরা। এসময় সকাল থেকে বিকাল পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম অভিযান চালিয়ে ট্রলারের ১২ মাঝিকে আটক করেছে। জব্দ করা হয় ১৫টি ট্রলার। পরে কোস্টগার্ড আটককৃতদের নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com