1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
৫ লাখ টিকা আনতে চীনে গেলো বিমানবাহিনীর পরিবহন বিমান - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ১৬১ বার পঠিত

পাঁচ লাখ ডোজ করোনা টিকা আনতে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমান সি-১৩০জে।

মঙ্গলবার (১১ মে) সকাল ৮টা ১২ মিনিটে বিমানটি চীনের পথে যাত্রা শুরু করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

চলতি মাসের শুরুতে উপহার হিসেবে চীনের দেয়া ৫ লাখ ডোজ করোনা টিকা বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে চীনের উদ্যোগে ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’ প্লাটফর্মে যুক্ত হতে গত ২২ এপ্রিল রাজি হয় বাংলাদেশ। এই প্লাটফর্মে রয়েছে চীন, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

শুরুতেই চীন উপহার হিসেবে বাংলাদেশকে ৬ লাখ ডোজ টিকা দেবে বলে গণমাধ্যমকে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com