1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বনানীতে ছয়তলা ভবনে আগুন : নিয়ন্ত্রণে ৪ ইউনিট - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ১৩৯ বার পঠিত

রাজধানীর বনানী এলাকার একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে দুই ইউনিট কাজ করলেও, এটি বাণিজ্যিক ভবন হওয়ায় আরও দুই ইউনিট যুক্ত হয়েছে।

মঙ্গলবার (১১ মে) বেলা ১১টা ৪২ মিনিটের দিকে বনানীর ১১ নম্বর রোডের ওই ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, একটি ছয়তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পরে আরও দুটি ইউনিট যোগ হয়ে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

নদী বন্দর / জিকে

 

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com