1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ১৪৯ বার পঠিত

কেরানীগঞ্জের হাসনাবাদে বিআরটিএ’র সামনে রাস্তা পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দুপুর সোয়া দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মো. রায়হান জানান, ‘সাড়ে ১১টার দিকে হাসনাবাদ বিআরটিএ’র সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় আরেকটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। অটোরিকশার ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাছির উদ্দিন জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো জানান, ‘এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।’

নিহতের স্ত্রী ডলি আক্তার জানান, ‘আমাদের বাসা দক্ষিণ কেরানীগঞ্জের আড়াকুলের জিন্দাপীর এলাকায়।’

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com