রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের পাশ থেকে অজ্ঞাত (৩২) এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। রাত ৮টার পর তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার (১৫ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।
শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমরা খবর পেয়ে রাত সোয়া আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের পাশ থেকে ওই যুবককে গলাকাটা অবস্থায় উদ্ধার করি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তিনি আরও জানান, ‘আমরা ওই যুবকের বিস্তারিত জানার চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। তার পরনে ছিল একটি পাজামা ছাড়া কিছু ছিল না।’
নদী বন্দর / পিকে