1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. br3mbo@gmail.com : br3mbo :
  3. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  4. nadibandarzb@outlook.com : ixodovru :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২১৯ বার পঠিত

চট্টগ্রামের বোয়ালখালীতে লুৎফুন নাহার পুতুল (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরণদ্বীপের ফখিরাখালী এলাকার নিহতের শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লুৎফুন নাহার পুতুল ওই এলাকার ষাইড় মিয়া মেম্বার বাড়ির প্রবাসী আবদুল মালেকের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী বলে জানা গেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল (শনিবার) রাত ১টার দিকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘নিহতের বাবা-মায়ের অভিযোগ, শাশুড়ির অব্যাহত নির্যাতনে তাদের মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এ বিষয়ে বাবা এজাহার জমা দিলে আত্মহত্যার প্ররোচনায় মামলা রুজু হবে।’

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com