1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সোমবার যেসব এলাকায় গ্যাস থাকবে না - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ১৬২ বার পঠিত

আগামীকাল নারায়ণগঞ্জ, ফতুল্লা, মুন্সিগঞ্জসহ আশপাশের এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এই তথ্য জানায়।

এতে বলা হয়, সিদ্ধিরগঞ্জ সিজিএসের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (১৭ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৮ মে) সকাল ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহর এলাকা, সিদ্ধিরগঞ্জ, আদমজী ইপিজেড, গোদনাইল, নারায়ণগঞ্জ বিসিক, পাগলা, ফতুল্লা, পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত এলাকা , মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ বিসিক, রেকাবী বাজার এবং এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া কোথাও কোথাও গ্যাসের চাপ কম থাকবে বলে তিতাসের পক্ষ থেকে জানানো হয়।

এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com