1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
যুবককে পিটিয়ে হত্যা, এলাকায় মিষ্টি বিতরণ - Nadibandar.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ১৯০ বার পঠিত

গাইবান্ধার সাদুল্যাপুরে ফারুক হোসেন (৩৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা৷

মঙ্গলবার (১৮ মে) সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সোমবার (১৭ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধাপেরহাট বৌবাজার এলাকায় তাকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।

নিহত ফারুক সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বৌবাজার গ্রামের বাদশা মিয়ার ছেলে। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ধাপেরহাট পুলিশ ফাড়ি ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সোমবার রাত ১টার দিকে ধাপেরহাট বৌবাজার এলাকায় ফারুকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তাকে পিটিয়ে-কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে রাতেই রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, দুর্বৃত্তদের হামলায় নিহত ফারুকের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ফারুক হোসেন এলাকার চিহ্নিত একজন দুষ্কৃতকারী। তিনি এলাকার একাধিক অটোরিকশা-ভ্যান ছিনতাইসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই সব মামলায় গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন ফারুক। গণপিটুনিতে তিনি মারা গেছেন। সকালে ফারুকের মৃত্যুর খবরে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে বলেও জানান তারা।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com