1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. br3mbo@gmail.com : br3mbo :
  3. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  4. nadibandarzb@outlook.com : ixodovru :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২০৫ বার পঠিত

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিসোর্টকাণ্ডে সহিংসতার মামলায় গ্রেফতার হওয়া প্রধান আসামি মাওলানা ইকবাল হোসেন কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৩টায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কেরানীগঞ্জ কারাগারের জেল সুপার সুভাষ উমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাজধানীর মিডফোর্ট হাসপাতাল থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলা সুপার মাহবুবুল আলম জানান, মাওলানা ইকবাল গত ১১ মে অসুস্থ হলে তাকে প্রথমে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে ডাক্তারদের নির্দেশনা মোতাবেক কেন্দ্রীয় কারাগারের অধীনে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

মাওলানা ইকবাল হোসেন সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ছিলেন। তার বাবার নাম আবু সাঈদ। তার স্ত্রী ও ৪ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।

হেফাজত নেতা ইকবাল হোসেনের বড় মেয়ে মাহবুবা আক্তার জানান, বৃহস্পতিবার দুপুর ৩টায় বাবা মারা গেছেন। তাকে বিনা অপরাধে ধরে এনে এভাবে মেরে ফেলা হয়েছে। সকালে জানানো হয়েছিল তিনি খুব অসুস্থ। এখানে এসে আমরা দেখি তিনি আইসিইউতে রয়েছেন। তাকে ৩টায় মৃত ঘোষণা করা হয়।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com