1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কারাগারের পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই বদলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ১৪৫ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কারাগারের পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই বদলেছে। আসামিরা ভালো পরিবেশে থাকছেন, করোনাকালীন সময়ে ভার্চ্যুয়ালি আদালতে উপস্থিত হচ্ছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী কারাগারকে যুগোপযোগী ও সংশোধনাগারে রূপান্তর করেছেন। তাদের খাবারের মেন্যুতে পরিবর্তন আনা হয়েছে। তাদের স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া হচ্ছে। এছাড়াও তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে কারাগার থেকে বের হয়ে কাজ করতে পারে।

রবিবার কারা অধিদপ্তর আয়োজিত এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের তিনটি কারাগারে নবনির্মিত আইসোলেশন সেন্টার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কারাগারের ভেতরে খরচের জন্য ‘বিকাশ’ ও ‘নগদে’ টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বন্দিদের মধ্যে করোনা যাতে না ছড়াতে পারে এজন্য তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। তারা ১০ মিনিট ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন।

এসময় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার, কিশোরগঞ্জ এবং ফেনী কারাগারে আইসোলেশন সেন্টারের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্দিদের সুরক্ষায় এই তিনটি কারাগারে আইসোলেশন সেন্টার উদ্বোধন করা হলো। ৩টি সেন্টারে মোট ১৩৯ জনকে রাখা যাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন প্রমুখ।

নদী বন্দর / এমকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com