1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রিকশাচালক নির্যাতনের মামলায় সেই সুলতানের জামিন নামঞ্জুর - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ১৪২ বার পঠিত

রাজধানীর বংশালে রিকশাচালক আবদুল হামিদকে (৫৫) নির্যাতনের মামলায় সেই নির্যাতনকারী সুলতান আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৩ মে) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (২০ মে) ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ শুনানি শেষে তাকে এ মামলায় গ্রেফতার দেখান।

বুধবার (১৯ মে) ভুক্তভোগী রিকশাচালক আবদুল হামিদ (৫৫) নিজেই বাদী হয়ে সুলতানের বিরুদ্ধে বংশাল থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী রেজা মামুন আসামিকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। এরপর ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত গ্রেফতার দেখানোর বিষয়ে বৃহস্পতিবার দিন ধার্য করেন।

জানা গেছে, গত ৪ মে একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিঙ্ক পাঠান। সেই ভিডিওতে দেখা যায়, বংশালে এক ব্যক্তি এক রিকশাওয়ালাকে এলোপাতাড়ি থাপ্পড় মারছেন। নির্যাতনের একপর্যায়ে রিকশাচালক মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে মারধর করা ব্যক্তিকে নিবৃত্ত করেন।

ভিডিওটি নজরে আসার পর বংশাল থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। ওইদিনই সুলতানকে আটক করে পুলিশ। পরদিন ৫ মে তাকে আদালতে হাজির করা হলে সুলতান আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com