1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
চট্টগ্রামে বজ্রপাতে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু - Nadibandar.com
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ২৫৫ বার পঠিত

চট্টগ্রামের আনোয়ারায় বজ্রপাতে ইলিয়াছ (৫০) ও কাসেম (৪০) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ মে) ভোর রাত ৩টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের একটি বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম।

তিনি বলেন, সোমবার ভোর রাতে দুই নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল (রোববার) সন্ধ্যায় কাজ শেষে তারা গ্রামের একটি চায়ের দোকানে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিলের মাঝে তারা বজ্রপাতে নিহত হন। পরে অনেক খোঁজাখুঁজি শেষে ভোর রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com