1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
পাসপোর্টের সঙ্গে বিশ্বরাজনীতির সম্পর্ক নেই : কাদের - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ২০০ বার পঠিত

‘সাম্প্রতিক সব নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন নির্বাচনে অংশগ্রহণের আগ্রহই হারিয়ে ফেলেছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরও বলেছেন, ‘দেশের নির্বাচন ব্যবস্থা নয়, ভেঙে পড়েছে বিএনপি।’

সোমবার মন্ত্রী তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সরকার এবং নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান এখন স্বাধীন, কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনে আসে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে। জনগণ বিএনপির এসব বুঝতে পেরেছে বলেই তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

‘বিএনপির কারচুপির যে অতীত ইতিহাস সে রেকর্ড কেউ ভাঙতে পারবে না। তারাই এখন নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে?’

সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের বিষয়টিকে ‘ফরমায়েশি রায়’ বলে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের জানতে চান, ‘কে ফরমায়েশ দিয়েছে? কোথা থেকে দিয়েছে?’

‘এ ধরনের কাল্পনিক অভিযোগ শুধু বিএনপিকেই প্রশ্নবিদ্ধ করছে না, দেশের স্বাধীন বিচার বিভাগকেও বিএনপি হেয় করছে। বিএনপির অপরাজনীতি আর মিথ্যাচার ছিল এতদিন সরকারের বিরুদ্ধে, এখন আদালতের বিরুদ্ধে তারা বক্তব্য দিচ্ছে যা প্রকারান্তরে আদালত অবমাননার শামিল।’

ওবায়দুল কাদের বলেন, ‘পাসপোর্ট একান্তই একটি ট্রাভেল ডকুমেন্ট এবং আইডেন্টিটি, অন্য কিছু নয়। এটি ফরেন পলিসি বা ভূ-রাজনৈতিক বই নয়। পাসপোর্টের সাথে বিশ্বরাজনীতির কোনো সম্পর্ক নেই। বিশ্বব্যাপী এখন ই-পাসপোর্ট সমাদৃত।’

সড়ক দুর্ঘটনার সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে মন্ত্রী বলেন, ‘সড়কে দুর্ঘটনা হয় অস্বীকার করার কিছু নেই। কিন্তু এ ধরনের কল্পিত, মনগড়া প্রতিবেদন কোথা থেকে আসে সেটাই প্রশ্ন।’

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com