1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ওমানগামী বিমানের সব ফ্লাইট বাতিল - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ২৫৩ বার পঠিত

চলমান মহামারি করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আবারো এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে ওমান। ফলে দেশটির সঙ্গে আগামী এক সপ্তাহ বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, কোভিড-১৯ মহামারির কারণে ২২ ডিসেম্বর, ২০২০ থেকে মাস্কাটগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটসমূহের যাত্রীদের পরবর্তীতে ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হবে।

এদিকে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। সোমবার (২১ ডিসেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেশকিছু এয়ারলাইন্স সৌদি আরবে ফ্লাইট পরিচালনা করে আসছিল। বিমান জানিয়েছে, সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা প্রদান করায় ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল করা ফ্লাইটের যাত্রীদের পুনরায় ফ্লাইট  চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com