1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ভারতের কৃষকদের কম্বল দিতে চান ডা. জাফরুল্লাহ - Nadibandar.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ১৮৬ বার পঠিত

ভারতের আন্দোলনরত দরিদ্র কৃষকদের দুই হাজার কম্বল পাঠাতে চান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার (২১ ডিসেম্বর) ধানমণ্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে উত্তরবঙ্গের শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য কম্বল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ভারতে শৈত্যপ্রবাহে ৩৭ জন কৃষক মারা গেছেন। ভারত অনুমতি দিলে কৃষকদের জন্য আমরা দুই হাজার কম্বল পাঠাব। নরেন্দ্র মোদি তার দেশের জনগণকে অবহেলা করছেন।

এ সময় ইমাম ও মোয়াজ্জিনদের প্রতি আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, অকারণে ভাস্কর্যের বিরোধিতা করবেন না। দরিদ্র মানুষের মুক্তি ও সাহায্যের জন্য খোদার কাছে দোয়া করেন।

অনুষ্ঠানে গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর উপস্থাপনায় আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মঞ্জুর কাদির আহমেদ। উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক (কার্যক্রম) মো. গোলাম মোস্তফা দুলাল, মানবসম্পদ পরিচালক আকলিমা আক্তার প্রমুখ।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com