1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
পাকিস্তানকে ক্ষমা করে দেওয়ার বক্তব্য বিএনপির: তথ্যমন্ত্রী - Nadibandar.com
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ১৭০ বার পঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী পাকিস্তানকে ক্ষমা করে দেওয়ার জন্য সরকারকে বলেছেন। এটা শুধু তার বক্তব্য না, এটা বিএনপির বক্তব্য।

মঙ্গলবার (২৫ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন। প্রয়াত অভিনেত্রী সারাহ বেগম কবরীর স্মরণে আলোচনা সভাটির আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।

এর আগে গত শনিবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবের এক সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী পাকিস্তানকে ক্ষমা করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছিলেন। 

তিনি বলেছিলেন, পাকিস্তানসহ তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সবাইকে নিয়ে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। 

জাফরুল্লাহ চৌধুরী ওই বক্তব্যের পরিপেক্ষিতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ মন্তব্য করলেন।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com