1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
নেত্রকোনায় ডিবি’র ওসি হিসেবে মোঃ তাজুল ইসলামের যোগদান - Nadibandar.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নেত্রকোনা প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ১৯৫ বার পঠিত

নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ হিসেবে মোঃ তাজুল ইসলাম মঙ্গলবার রাতে যোগদান করেছেন।

এর আগে তিনি নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে প্রায় দুই বছর দুই মাস দায়িত্ব পালন করেন। তিনি বলেন, আমি মডেল থানার অফিসার ইনচার্জ থাকাকালীন সময়ে থানায় সেবা নিতে আসা জনগনের দুর্ভোগ ও হয়রানী লাঘবে অত্যাধুনিক ডিজিটাল কিউ মেশিন স্থাপন করা সহ সদর থানার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে সচেষ্ট ছিলাম।

নতুন কর্মস্থলে যোগদান করার পর ডিবি’র ওসি মোঃ তাজুল ইসলাম বর্তমান সরকারের মাদক সন্ত্রাস জঙ্গীবাদ নির্মূলে সততা নিষ্টা ও আন্তরিকতার সহিত কাজ করার দীপ্ত অঙ্গীকার ব্যাক্ত করেন। পরে তিনি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক সমাজসহ সকল শেণি পেশার লোকজনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com