1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কামরাঙ্গীরচরে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ১৫১ বার পঠিত

রাজধানীর কামরাঙ্গীরচর খালপাড় এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় রাহিম মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সকালে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

শিশুর বাবা মোহন মিয়া বলেন, সকাল সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচর খালপাড় এলাকায় মাইক্রোবাস ধাক্কা দিলে গুরুতর আহত হয় ওই শিশু। পরে একটি স্থানীয় হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং থানায়। বর্তমানে কামরাঙ্গীরচর আলিনগর খালপাড় এলাকায় পরিবার নিয়ে থাকি। আমার দুই ছেলে এক মেয়ে। রাহিম ছিল সবার বড়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করে চালককে গ্রেফতার করা হয়েছে।

নদী বন্দর / সিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com