1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মহাখালীর খণ্ডিত সেই মরদেহের মাথা উদ্ধার - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ১৩৩ বার পঠিত

রাজধানীর মহাখালী থেকে ময়না মিয়া (৩৮) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহের মাথা উদ্ধার করেছে বনানী থানা পুলিশ।

সোমবার (৩১ মে) বিকেলে মহাখালীর ওয়ারলেস এলাকার টিএনটি মাঠ সংলগ্ন ঝিল থেকে মাথাটি উদ্ধার করা হয়।

এর আগে রোববার (৩০ মে) রাতে মহাখালী আমতলী সড়ক থেকে ময়না মিয়ার মাথা, হাত, পা ছাড়া গলাকাটা মরদেহ উদ্ধার করে বনানী থানা পুলিশ। পরে একই রাতে মহাখালীর আমতলি এলাকা থেকে কাটা দুই হাত ও পা উদ্ধার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

সোমবার বিকেলে ময়না মিয়ার খণ্ডিত মরদেহের মাথা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম।

ওসি নূরে আজম বলেন, এ ঘটনায় এক আসামিকে গ্রেফতার করা হয়। আসামির দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে ৩টা ১৫ মিনিটে মহাখালীর ওয়ারলেস এলাকার টিএনটি মাঠ সংলগ্ন ঝিল থেকে মরদেহের মাথা উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, আসামির নাম এবং হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য আজ বিকেলে সাড়ে ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com