1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বিএনপি নির্বাচন আতঙ্কে ভুগছে : ওবায়দুল কাদের - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ১৬৩ বার পঠিত

বিএনপি জলাতঙ্ক রোগের মতো নির্বাচন আতঙ্কে ভুগছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের রাজনীতিতে বিএনপির থাকা না থাকা নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই। বিএনপি এখন জনআস্থার তীব্র সংকটে ভুগছে।

বুধবার (২ জুন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন।

বিএনপি নেতারা বলেছেন তারা রাজনীতিতে সোচ্চার, এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদেরও মনে করেন, বিএনপি থাকুক তবে অপরাজনীতি ত্যাগ করে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করুক, সরকারের গঠনমূলক সমালোচনা করুক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আছে তবে ভিন্ন কায়দায়। তাই তো জনগণ মনে করে বিএনপি আছে বলে ষড়যন্ত্র ও আন্দোলনের নামে আগুন সন্ত্রাসও আছে।

বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এসব বক্তব্য বিএনপির চলমান ভাঙা রেকর্ড, যা তারা বাজিয়েই যাচ্ছে।

তিনি বলেন, প্রতিহিংসা নয়, সরকার উদার বলেই বিএনপি নেত্রী এখন পছন্দের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতাই বেগম জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় চিকিৎসা নেয়ার সুযোগ করে দেয়া হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের মাঝে এতটুকু কৃতজ্ঞতাবোধও নেই।

নদী বন্দর / বিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com