1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বাড্ডায় বাসের ধাক্কায় মিষ্টি ব্যবসায়ী নিহত - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ১৫৩ বার পঠিত

রাজধানীর মধ্য বাড্ডায় বাসের ধাক্কায় আব্দুল হালিম পাটোয়ারী (৫৫)) নামে এক মিষ্টি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৬টার দিকে পোস্ট অফিস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আহসান হাবিব বলেন, আমার বাবা সকালের দিকে বাসা থেকে হাঁটতে বের হন। পরে ফোনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি একটি বাস তাকে ধাক্কা দিয়েছে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল, অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুরে কচুয়া উপজেলার সাদিপুরে। বর্তমানে মধ্য বাড্ডা হাজীবাড়ির মোড় এলাকায় পরিবার নিয়ে থাকতেন তারা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com