1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মারধরে স্ত্রীর মৃত্যু, গোপনে লাশ দাফনের চেষ্টা - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২১৬ বার পঠিত

জামালপুর জেলার মেলান্দহে তানিয়া আক্তার (৩০) নামের এক গৃহবধূকে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী আবু তাহেরকে আটক করেছে মেলান্দহ থানা পুলিশ।

বুধবার (২ জুন) উপজেলার শ্যামপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে পারিবারিক কলহের জেরে আবু তাহের স্ত্রী তানিয়াকে প্রচণ্ড মারধর করেন। এতে তানিয়ার মৃত্যু হয়। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য আবু তাহেরের পরিবার তড়িঘড়ি করে মরদেহ দাফনের চেষ্টা করে।

এসময় প্রতিবেশীরা বিষয়টা পুলিশকে অবগত করলে বুধবার রাতে তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়। একইসময়ে স্বামী আবু তাহেরকেও আটক করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার ও ঘাতককে আটক হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, আবু তাহের ও তানিয়ার ১২ বছরের দাম্পত্য জীবনে দু’টি সন্তান রয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com