1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সামাজিক নিরাপত্তার কাজে নারী এমপিদের সম্পৃক্ত করার সুপারিশ - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুন, ২০২১
  • ১২৪ বার পঠিত

সামাজিক নিরাপত্তা কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যদের (এমপি) পাশাপাশি সংরক্ষিত নারী আসনের এমপিদেরকেও সম্পৃক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (৯ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে মন্ত্রণালয় জানায়, ডাটা ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমানে সব ধরনের সামাজিক নিরাপত্তা ভাতা প্রায় শতভাগ সুবিধাভোগীর ব্যক্তিগত হিসাবে পৌঁছে যাচ্ছে।

বৈঠকে আরও জানানো হয়, ২০২০-২১ অর্থবছর থেকে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তির টাকা জিটুপি (সরকার টু ব্যক্তি) পদ্ধতিতে বিতরণের কাজ চলমান। গত ৭ জুন পর্যন্ত এ চারটি কর্মসূচির আওতায় ৮৮ লাখ ৫০ হাজার জন ভাতাভোগীর মধ্যে ৮৭ লাখ ৭৫ হাজার ৬০০ জনের (৯৯.১৬ শতাংশ) ডাটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকিদের এন্ট্রি এবং ভেলিডেশনের কাজ চলমান।

এ কাজের অগ্রগতিতে কমিটি সন্তোষ প্রকাশ করে এবং সারাদেশে এতে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানায়।

বৈঠকে করোনাকালে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অটিস্টিক শিশুদের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ এবং বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজের কার্যক্রম অত্যন্ত সতর্কতা ও যত্ন সহকারে পরিচালনার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আরমা দত্ত, শবনম জাহান এবং কাজী কানিজ সুলতানা এবং বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান অংশ নেন।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com