1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মধ্য বাড্ডায় বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ১৫৮ বার পঠিত

রাজধানীর মধ্য বাড্ডার ফ্যাসিলিটি টাওয়ার নামে একটি বাণিজ্যিক ভবনের ১৩ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেল ৪টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন আগুন নিভে গেছে। তবে তখনও ধোঁয়া বের হচ্ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা ধোঁয়া বের করার কাজ করছেন।

ডিউটি অফিসার আরও বলেন, ভবনের ১৩তলায় বিদ্যুতের ক্যাবলের কক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে আগুন তেমন ছড়াতে পারেনি।

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com