1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
রাষ্ট্রপতির সঙ্গে নতুন বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ - Nadibandar.com
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১৭৮ বার পঠিত

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সদ্য দায়িত্বপ্রাপ্ত বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান (বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি) সাক্ষাৎ করেছেন। রোববার (১৩ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে নতুন বিমানবাহিনী প্রধান তাকে এ পদে নিয়োগ দেয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দায়িত্ব পালনকালে বাংলাদেশ বিমানবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি নতুন বিমানবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। তিনি করোনাভাইরাস মোকাবিলায় ত্রাণ বিতরণ, ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনে বিমানবাহিনীর ভূমিকার প্রশংসা করে আশা প্রকাশ করেন, নতুন বিমানবাহিনী প্রধানের নেতৃত্বে দেশে ও বিদেশে বিমানবাহিনীর ভাবমূর্তি ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে।

তিনি বাংলাদেশ বিমানবাহিনীকে আগামীতে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন শক্তিশালী বাহিনীতে পরিণত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান। রাষ্ট্রপতি নতুন বিমানবাহিনী প্রধানের দায়িত্ব পালনকালে তাকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

নদী বন্দর / বিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com