1. nadibandarne@hotmail.com : acfubekk :
  2. badsha.dru@gmail.com : admi2017 :
  3. br3mbo@gmail.com : br3mbo :
  4. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  5. nadibandarzb@outlook.com : ixodovru :
  6. wpenginebot@wpengine.com : wpenginebot :
  7. wphiddenbot@gmail.com : wphiddenbot :
  8. nadibandarqu@hotmail.com : zimeuyyi :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১৬৫ বার পঠিত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সবসময় জনগণের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মহামারিকালে জনগণের কর্মসংস্থান সচল রাখতে তৃণমূল পর্যায়ের সরকারি উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখাসহ প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার (১৪ জুন) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শ্রীধরপুর (জিপিএস)-আরএইচডি পাতন রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যেই উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ। তখন জনগণের মাথাপিছু আয় বর্তমানের ২,২৭০ ডলার থেকে ১২ হাজার মার্কিন ডলারে উন্নীত হবে।

মন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করে ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লোগান বাস্তবায়িত হয়েছে।

তিনি বলেন, দেশের উন্নয়নের প্রতিবন্ধক ধর্মের অপব্যাখ্যাকারী ও ভণ্ড ধর্মব্যবসায়ীদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী এবং বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com