1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
মোংলায় ৮ ফুট লম্বা অজগর উদ্ধার - Nadibandar.com
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ১৮৪ বার পঠিত

মোংলায় আট ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিধান হালদারের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে পরপর পাঁচটি হাঁস মেরে ফেললে বাড়ির খোপে অজগরটি দেখতে পান লোকজন। পরে স্থানীয়রা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের ওয়াইল্ড টিম ও ভিটিআরটিকে খবর দিলে তারা অজগরটি উদ্ধার করেন।

সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে কাজে নিযুক্ত ওয়াইল্ডটিম প্রতিনিধি মো. সোহেল হাওলাদার বলেন, অজগরটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বনবিভাগের কাটাখালী ফাঁড়ির (ওসি) মেগনাথ বলেন, অজগরটি আমাদের কাছে হস্তান্তর করা হলে সেটি সুন্দরবনে অবমুক্ত করা হয়। ছয় কেজি ওজনের সাপটি ৮ ফুট লম্বা।

এ সময় ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) প্রতিনিধি মো. ছোরাপ হাং, মো. মারুফ বাবু ও মো. আলামিন মোছাল্লি প্রমুখ উপস্থিত ছিলেন।

নদী বন্দর / এমকে

 

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com