1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ওয়ারীতে লেগুনা উল্টে চালকের স্ত্রী নিহত - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১৪৪ বার পঠিত

রাজধানীর ওয়ারীর বলদা গার্ডেন এলাকায় লেগুনা উল্টে সুমাইয়া আক্তার (১৯) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি ওই লেগুনাচালক শাকিলের স্ত্রী। বুধবার (১৬ জুন) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্বামী শাকিল তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী শাকিল বলেন, আমার স্ত্রীকে নিয়ে লেগুনায় জুরাইন থেকে গুলিস্তান যাচ্ছিলাম। পথে ওয়ারীর জয়কালী মন্দির ও বলদা গার্ডেন সংলগ্ন এলাকায় হঠাৎ আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে আমার স্ত্রীসহ কয়েকজন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে সুমাইয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার নয়নাবাদ গ্রামে। বর্তমানে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় থাকি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com