1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বঙ্গবন্ধুর রচিত বই জাতির জন্য ঐতিহাসিক দলিল : পর্যটন প্রতিমন্ত্রী - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ১৫২ বার পঠিত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত বই জাতির জন্য ঐতিহাসিক দলিল। এই বইগুলো ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।’

বৃহস্পতিবার (১৭ জুন) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধুর গ্রন্থসমূহ : ইতিহাসের তথ্যসূত্র’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাসের চেতনায় উদ্দীপ্ত করে গড়ে তুলতে জাতির পিতার রচিত বইসমূহ বিভিন্ন অধ্যায়ে বিভক্ত করে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এতে শিক্ষার্থীগণ বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে ধারণ করবে এবং তাদের মাঝে উন্নত মূল্যবোধ তৈরি হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর বিভিন্ন লেখা সংগ্রহ করে প্রকাশের মাধ্যমে একটি গৌরবময় ইতিহাসের অংশকে মানুষের সামনে উপস্থাপন করে জাতির অশেষ উপকার করেছেন। বঙ্গবন্ধু রচিত প্রত্যেকটি বই সুখপাঠ্য ও তথ্যসমৃদ্ধ। সময়কে খুঁজে পাওয়া যায় এসব বইয়ে। এখানে একদিকে ব্যক্তি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তামগ্নতা ও মননশীল লেখক সত্তা গভীরভাবে রূপায়িত হয়েছে। অন্যদিকে তিনি তুলে ধরেছেন সেই সময়ের ঘটনা ও তথ্য, সামাজিক অবস্থার গভীর মূল্যায়ন, রাজনৈতিক দর্শন, তৎকালীন বিশ্ব বাস্তবতা যার সবই ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান।’

অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন।

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com