1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
১ ঘণ্টার বৃষ্টিতে কোমর পানি - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১৫২ বার পঠিত

সোমবার (২১ জুন) দুপুর একটা। পুরান ঢাকার মাজেদ সরদার রোড। হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়। ২টা বাজার আগেই বৃষ্টির পানিতে মাজেদ সরদার রোড, বাংলাদেশ মাঠ, নাজিরা বাজার চৌরাস্তা, সিক্কাটুলী এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে অনেক দোকানপাট ও বাসা-বাড়ির নিচ তলায় পানি ঢুকে যায়।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিটি করপোরেশনের গাফিলতিতে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একবার এক ঘণ্টা টানা বৃষ্টি হলে সড়কে হাঁটু থেকে কোমর পানি জমে যায়। এতে সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। এই পানি সরতে এক থেকে দুইদিন সময় লেগে যায়। কিন্তু জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।

 

তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সংশ্লিষ্টদের দাবি, পুরান ঢাকার জলাবদ্ধতা নিরসনে তারা একটি মেগা প্রকল্প নিয়েছে। এই প্রকল্পের আওতায় বংশালের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার নিরসনে কাজ চলছে। চলতি বর্ষার মধ্যেই এই কাজ শেষ হবে। এরপর থেকে এই এলাকাগুলোতে জলাবদ্ধতা হবে না।

 

জানতে চাইলে ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মুন্সি মো. আবুল হাসেম বলেন, বংশালের জলাবদ্ধতা নিরসনে গত ৩০ মে থেকে নতুন পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে। আশা করি এই বর্ষার মাঝামাঝি সময়েই কাজ শেষ করতে পারব।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com