1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
কুমিল্লায় পৌনে ৯ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ - Nadibandar.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১৯২ বার পঠিত

কুমিল্লায় পৌনে ৯ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। সোমবার (২১ জুন) দুপুরে পুলিশ সুপার ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, গত সাড়ে পাঁচ মাসে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তিন হাজার ২৬ কেজি গাঁজা, এক লাখ ১৫ হাজার ৪১২ পিস ইয়াবা, আট হাজার ৫২৫ বোতল ফেনসিডিল, ৩৯৬ লিটার দেশীয় মদ, ২৩২ বোতল হুইস্কি, ৪২৪ বোতল বিয়ার, ৩৩৫ বোতল বিদেশি মদ, দুই হাজার ১১০ বোতল ইস্কাফ জব্দ করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য আট কোটি ৭২ লাখ ৮৫ হাজার ১০০ টাকা। এসব অভিযানে এক হাজার ৬১২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজল হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com