1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
দুস্থ ১৬৫৮ নারী-শিশুকে ৯১ লাখ টাকা অনুদান - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১৫৩ বার পঠিত

১ হাজার ৬৫৮ জন নারী ও শিশুদের মাঝে ৯১ লাখ টাকা অনুদান প্রদান করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

চিকিৎসা সেবা, শিক্ষা সহায়তা ও সাধারণ আর্থিক অনুদান হিসেবে নির্যাতিত, দুস্থ নারী ও শিশুদের মাঝে এই অনুদান বিতরণ করা হয়।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সুপারিশ এবং জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ব্যক্তিগত আবেদন মিলিয়ে চলতি অর্থবছরে মোট ২ হাজার ১৪৩টি আবেদন পাওয়া যায়। এসব থেকে যাচাই-বাছাই করে ১ হাজার ৬৫৮ জনকে ৯১ লাখ টাকা অনুদান দেয়া হয়।

সোমবার (২১ জুন) বাংলাদেশ সচিবালয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টির সভায় এ অনুদান প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

এ সময় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে যেমন কাজ করছে, তেমনি দুস্থ নারী ও শিশুদের কল্যাণেও কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ভিজিডি, মাতৃত্বকালীন ভাতা ও কর্মজীবী ল্যাক্টেটিং মা ভাতা হিসেবে ২১ লাখ নারী ও শিশুর খাদ্য ও পুষ্টি নিশ্চিত করছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দিন আহমেদ, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক রাম চন্দ্র দাস, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য নাসিমা আক্তার জলি, বেগম সেলিনা খালেক, আব্দুল মতিন ভূইয়াসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com