1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
খিলগাঁওয়ে খালে পড়ে যুবক নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১৩৯ বার পঠিত

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাড়ার ৭ নম্বর গলির উত্তর বাসাবো খালের ঝিলপাড় মসজিদের পাশের একটি ড্রেনের উপর থেকে পড়ে এক যুবক (২০) নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (২২ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই যুবককে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ‘সকাল ১০টা ১৩ মিনিটে আমরা খবর পাই, ২০-২২ বছরের এক যুবক কালভার্ট থেকে খালে পড়ে গেছেন। ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে ফায়ার সার্ভিস সদরদফতরের একটি ডুবুরি দল সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।’

স্থানীয়রা জানিয়েছেন, নিখোঁজ ওই যুবক ড্রেন থেকে বোতল কুড়াতে গিয়ে সেখানে পড়ে যান এবং নিখোঁজ হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com