রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার ৭ নম্বর গলির উত্তর বাসাবো খালে পড়ে এক যুবক (২০) নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের চারজনের ডুবুরি দল। বৃষ্টিতে খালে পানি বেড়ে যাওয়ায় স্রোতের কারণে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
মঙ্গলবার (২২ জুন) সকাল ১০টার দিকে উত্তর বাসাবো খালের ঝিলপাড় মসজিদের পাশে এ ঘটনা ঘটে। ওই যুবককে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, খিলগাঁও ড্রেনে পড়ে যাওয়া নিখোঁজ যুবককে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এছাড়াও খিলগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে।

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জোন কমান্ডার হাফিজুর রহমান। খালে অনেক ময়লা থাকায় এবং পানি বৃদ্ধি পাওয়া উদ্ধারে বেগ পেতে হচ্ছে ডুবুরিদের।

স্থানীয়রা জানান, নিখোঁজ ওই যুবক ড্রেন থেকে বোতল কুড়াতে গিয়ে সেখানে পড়ে যান এবং নিখোঁজ হন।
নদী বন্দর / বিএফ