1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রাজধানীতে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১৪৭ বার পঠিত

রাজধানীর কারওয়ান বাজারে ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে তেজগাঁ থানা পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।

মঙ্গলবার (২২ জুন) রাত পৌনে ৫টার দিকে ফুটপাত থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেজগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, আমরা খবর পেয়ে কারওয়ান বাজারের ফুটপাত থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, ওই লোক কারওয়ান বাজার এলাকায় ভবঘুরে ও ভিক্ষাবৃত্তি করতেন।

নদী বন্দর / জিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com