1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
টিকা কিনতে বাংলাদেশকে ৭৯৯০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১৬৭ বার পঠিত

করোনার টিকা কেনার জন্য বাংলাদেশকে সাত হাজার ৯৯০ কোটি টাকা (৯৪০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণের অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সংস্থার পক্ষ থেকে আজ বুধবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অনুমোদিত ঋণের অর্থ দিয়ে বাংলাদেশ প্রায় ৪ কোটি ৪৭ লাখ (৪৪ দশমিক ৭ মিলিয়ন) ডোজ টিকা কিনতে পারবে।

এডিবির প্রেসিডেন্ট মাসাতুসুগু আসাকাওয়া এ প্রসঙ্গে বলেন, ‘টিকা প্রদান করোনার বিস্তার রোধ করতে পারে, মানুষের জীবন রক্ষা করতে পারে এবং অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে পারে। করোনার থেকে রক্ষা এবং অর্থনীতিতে পুনরায় গতি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশকে সহযোগিতা করার এডিবির চলমান প্রকল্প এটি।’ 

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com