1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ইসলামী ব্যাংকের চণ্ডিপুল উপশাখা উদ্বোধন - Nadibandar.com
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২০২ বার পঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেটের দক্ষিণ সুরমা শাখার অধীনে চণ্ডিপুল উপশাখা চালু করেছে। ২১ জুন ২০২১ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসাবে এ উপশাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনপ্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন এবং স্বাগত বক্তব্য দেন দক্ষিণ সুরমা শাখার প্রধান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাইপাস ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক নূর আহম্মদ খান সাদেক। ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ আব্দুল ওয়াহিদ। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com