বর্ষা মৌসুমে সারাদেশে বন্যা পরিস্থিতি সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) চালু করেছে পানিসম্পদ মন্ত্রণালয়।
বুধবার (২৩ জুন) কন্ট্রোল রুম গঠন করে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে অফিস আদেশে জারি করা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৩১৮২৩৪৫৬০।
বৃহস্পতিবার (২৪ জুন) থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা নিয়োগও দেয়া হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বন্যা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুযোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ তৎপরতা মনিটরিং সেলের এবং দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
নদী বন্দর / জিকে