1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বকেয়া বেতনের দাবিতে মতিঝিলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ - Nadibandar.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১৪৬ বার পঠিত

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সড়ক অবরোধ করেছেন বিন্নী গার্মেন্টসের শ্রমিকরা।

সোমবার (২৮ জুন) দুপুরের পর সড়কে অবস্থান নেন তারা। এতে মতিঝিলের চার দিকে রিকশা, ভ্যান ও ব্যক্তিগত গাড়ি চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

পোশাক শ্রমিকরা জানান, বিন্নী গার্মেন্টস তিন মাস ধরে শ্রমিকদের কোনো বেতন দিচ্ছে না। কারও কারও আরও বেশি সময় পর্যন্ত বকেয়া পড়েছে।

মতিঝিল এলাকায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, বেতনের দাবিতে মতিঝিলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় শ্রমিকরা অবস্থান নিলে যানজট তৈরি হয়। পরে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা কর্মসূচি তুলে নেন। এখন আবারও আগের মতো স্বাভাবিক রয়েছে এলাকাটি।

নদী বন্দর / সিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com