1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
হলি আর্টিজানের মতো হামলার আশঙ্কা নেই : র‍্যাব ডিজি - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১৩৯ বার পঠিত

দেশে সক্রিয় জঙ্গিগোষ্ঠীগুলোর হলি আর্টিজানের মতো বড় ধরনের আক্রমণাত্মক কোনো হামলার ঘটনা ঘটানোর সামর্থ্য নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দফতরে সম্প্রতি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে কার্যক্রম চালাচ্ছি, এতে জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। তাদের থেকে আমরা একধাপ এগিয়ে আছি। এই মুহূর্তে আমাদের গোয়েন্দা তথ্যমতে, জঙ্গিদের আক্রমণাত্মক হওয়ার সামর্থ্য নেই।’

২০১৬ সালের ১ জুলাই রাতে নয়জন হামলাকারী ঢাকার গুলশান এলাকায় অবস্থিত হলি আর্টিজান বেকারিতে গুলিবর্ষণ করে। হামলাকারীরা বোমা নিক্ষেপ ও কয়েক ডজন মানুষকে জিম্মি করে। পুলিশের সঙ্গে তাদের গুলি ও বোমাবর্ষণের ঘটনায় চার পুলিশ কর্মকর্তা নিহত হয়।

র‍্যাব ডিজি বলেন, ‘কিশোর অপরাধ রুখতে র‍্যাব কাজ করছে। কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসের সঙ্গে আমাদের সন্তানেরা যাতে জড়িত না হয়, সেদিকে আমরা সবাই খেয়াল রাখব এবং সকলে মিলে একযোগে কাজ করব।’

মাদক ইস্যুতে তিনি বলেন, ‘সম্প্রতি আমরা অপ্রচলিত কিছু মাদক দেখতে পাচ্ছি। তাদেরকে গ্রেফতার করছি। এরই মধ্যে ৪৬ হাজারের বেশি মাদক-কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।’

র‍্যাব ডিজি আরও বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কিছু নাশকতার পরিকল্পনা হয়েছিল। আবার রাষ্ট্রবিরোধী কার্যক্রমও হয়েছে। আমরা তাদেরকে গ্রেফতার করেছি।’

এসময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘যারা এ ধরনের কার্যক্রম করবে, তাদেরকে ছাড় দেয়া হবে না।’

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com