1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বিধিনিষেধ মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে ডিএসসিসি - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১৫২ বার পঠিত

করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হচ্ছে। এই সময়ে সরকারি-বেসরকারি সব অফিস-আদালত বন্ধ থাকবে। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সেবা কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৩০ জুন) রাজধানীর টিকাটুলীর বয়েজ ক্লাব মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

লকডাউন বাস্তবায়নে সিটি করপোরেশনের ভূমিকা কেমন হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শেখ তাপস বলেন, আমরা আজ লকডাউনের প্রজ্ঞাপন পাব। সিটি করপোরেশন এলাকায় লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লকডাউন বাস্তবায়ন করব।

মেয়র বলেন, তবে লকডাউনে সিটি করপোরেশনের ডিএসসিসির কার্যক্রম চলমান থাকবে। কারণ এখন বর্ষা মৌসুম। নগরে প্রচুর এডিস মশার জন্ম। লকডাউনে দুই সপ্তাহ বন্ধ রাখি তা হলে পুরো ঢাকা শহর মশায় সয়লাব হয়ে যাবে।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করছি। সেটিও চালিয়ে যেতে হবে। অন্যথায় বৃষ্টির পানি সরতে পারবে না। আমি আশা করি লকডাউনে আমরা এই কাজগুলো চালিয়ে যেতে পারব।

নদী বন্দর / সিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com