1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ডিএসসিসির কাউন্সিলর জিন্নাত আলী আর নেই - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৫৩ বার পঠিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও হাজারীবাগ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিন্নাত আলী মারা গেছেন।

রোববার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ জোহর বিজিবি ৫ নম্বর ফটকে (গেট) মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

শনিবার (৩ জুলাই) তিনি কিডনি সংক্রান্ত জটিলতা নিয়ে বিআরবি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া তিনি লিভারসিরোসিস, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

নদী বন্দর / সিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com