1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে জরিমানা গুনলেন ৫০০ টাকা - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৫৬ বার পঠিত

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সাতদিনের কঠোর লকডাউন (বিধিনিষেধ) চলছে। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাড়ির বাইরে বের হয়ে ৫০০ টাকা জরিমানা দিয়েছেন বলে দাবি করেন ইব্রাহীম নামে এক ব্যক্তি।

রোববার (৪ জুলাই) রাজধানীর কাকরাইল মোড়ে বিকেল সাড়ে ৩টা থেকে অবস্থান নেয় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এতে নেতৃত্ব দেন।

অভিযান চলাকালে ইব্রাহীম নামের এক ব্যক্তি পুরানাপল্টন থেকে রিকশায় বাজারে যাচ্ছিলেন। এ সময় টহলরত র‍্যাবের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে সদুত্তর না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০০ টাকা জরিমানা করেন।

jagonews24

জরিমানা দিয়ে ইব্রাহীম বলেন, ‘চারদিন ধরে বাজার করিনি। বাসায় চাল, তেল, কাঁচাবাজারসহ অনেক কিছুই শেষ হয়ে গেছে। বাসার পাশের বাজারগুলোতে সবকিছু না পাওয়ায় শান্তিনগর বাজারে যাচ্ছিলাম। এমন সময় আমাকে ধরে ৫০০ টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘যদি বাজার না-ই করি তাহলে খাব কি?’ যারা জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন তাদের আইনের আওতায় আনার জন্য তিনি ভ্রাম্যমাণ আদালতের কাছে অনুরোধ জানান।

এ বিষয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, ‘তিনি (ইব্রাহীম) প্রথমে মাশরুমের কথা বলেছিলেন। জরিমানার কথা বললে তিনি বলেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কথা। দুই রকম কথা বলার কারণে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া কঠোর লকডাউনের মধ্যে মাশরুম কেনা জরুরি নয়। এটা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যে পড়ে না।

নদী বন্দর / এমকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com