1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
কাপ্তাই হ্রদের তীরে ভেঙে পড়লো ৫ দোকান - Nadibandar.com
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৩১ বার পঠিত

রাঙ্গামাটিতে আকস্মিকভাবে ভেঙে পড়েছে কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত পাঁচটি দোকানঘর। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে দোকানগুলো।

সোমবার (৫ জুলাই) সকালে শহরের রিজার্ভ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

jagonews24

দোকানদাররা জানান, গত কিছুদিন ধরে দোকানগুলো ধীরে ধীরে ফাঁক হয়ে যাচ্ছিলো। বৃষ্টিতে মাটিও নরম হয়ে পড়েছিল। বিষয়টি মালিকদেরকে জানানো হয়। একপর্যায়ে সোমবার সকালে সবগুলো দোকান একসঙ্গে ভেঙে পড়ে। দোকানের নিচে একটি বহুতল ভবন নির্মাণের জন্য মাটি কাটা হলে দোকানগুলো ঝুঁকিতে পড়ে বলে অভিযোগ দোকানদারদের।

jagonews24

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানায়, দোকানগুলোর নিচে একটি বড় দালান নির্মাণ করা হচ্ছে। গত কিছুদিন ধরে বৃষ্টি হওয়ায় মাটি নরম হয়ে পড়ে। এরপর সোমবার সকালে দোকানগুলো ভেঙে পড়ে। দিনের বেলায় হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বেলাল হোসেন জানান, ফায়ার সার্ভিস ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নেয়।

নদী বন্দর / পিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com