1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বিধিনিষেধে দোকান খুললে ট্রেড লাইসেন্স বাতিল - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১৫৮ বার পঠিত

করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধে কেউ দোকানপাট খুললে তার ট্রেড লাইসেন্স বাতিল এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (৫ জুলাই) রাজধানীর বিজয় সরণি এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বিজয় সরণি ফোয়ারাসহ ডিএনসিসি এলাকায় অবস্থিত সব ফোয়ারাকে দৃষ্টিনন্দন ও সচল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

আতিকুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় ডিএনসিসির পক্ষ থেকে জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে। কারো খাদ্য সহায়তাসহ যেকোনো জরুরি সেবা গ্রহণের জন্য ৩৩৩ নম্বর সচল রয়েছে। যেকোনো অসহায় ও দুস্থ মানুষ ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা গ্রহণ করতে পারছেন।

jagonews24

তিনি বলেন, ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপ ব্যবহার করে যেকোনো নাগরিক অতি সহজেই এলাকার রাস্তা, মশক, সড়ক বাতি, আবর্জনা, জলাবদ্ধতা, পাবলিক টয়লেট, নর্দমা ও অবৈধ স্থাপনা এই আটটি বিষয়ে সরাসরি তার মতামত কিংবা অভিযোগ ডিএনসিসির কাছে তুলে ধরতে পারছেন। এমন অভিযোগ পেলে দ্রুততম সময়ের মধ্যেই উক্ত সমস্যার সমাধানও পাচ্ছেন।

নিজের পরিবারসহ শহর ও দেশকে সুরক্ষিত রাখার জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডিএনসিসি মেয়র। বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ, সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, পরিচ্ছন্ন কর্মীদের সনাতন পদ্ধতিতে হাজিরা গ্রহণের পরিবর্তে আধুনিক বায়োমেট্রিক পদ্ধতি চালু করা হবে। এর ফলে কেউ কর্মস্থলে উপস্থিত না হয়ে হাজিরা দিতে পারবেন না এবং দায়িত্বে অবহেলা করতে পারবেন না।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com